ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রংপুরে বাজার থেকে নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার ভুরারঘাট বাজার থেকে জহুরুল হক ভোলা (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদ্যপুস্করিণী ইউনিয়নের ওই বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জহুরুল হক পেশায় ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। দিনে ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউন পাহারা দিতেন জহুরুল।

শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গলাকেটে হত্যার পর মরদেহ ফেলে রাখে। শনিবার সকালে স্থানীয় লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি সাজিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রংপুরে বাজার থেকে নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০