ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে নিহত

বিএসএফের টহলরত সদস্যরা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেওরঝাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার চুড়ুইগেদি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেওরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০-৮ এর কাছে স্থানীয় ৪-৫ জন জেলে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরছিলেন।

এ সময় তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ১৭১ বিএসএফের বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে আসলেও শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ নিহত শরিফুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে নিহত

আপডেট সময় ০৭:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০