ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাত বছর থেকে নওগাঁর বাইপাস সড়কের বেহাল অবস্থা

বাইপাস সড়ক

স্টাফ রিপোর্টার  নওগাঁঃ  নওগাঁ শহরের বাইপাস সড়কের বেহাল দশা। প্রায় দেড় কিলোমিটার সড়কটি গত সাত বছর থেকে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ বেড়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শীবপুর থেকে আমতলী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক। এরপর রয়েছে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ।

সড়কের ওপর দিয়ে জেলার বদলগাছী উপজেলার কোলা-ভান্ডারপুর ও পাহাড়পুর বৌদ্ধবিহারে সহজে যাওয়া যায়। দেড় কিলোমিটার সড়ক গত সাত বছর আগে পৌরসভা থেকে সংস্কার করা হয়েছিল।

এরপর সংস্কার না হওয়ায় পিচ ও ইটের খোয়া উঠে সড়কে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

এছাড়া সড়কের দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। বালুবাহী ট্র্রাক্টর বেশি চলাচল করায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

শ্যামপুর গ্রামের রতন বলেন, সড়ক দিয়ে আমাদের নিয়মিত চলাচল করতে হয়। গ্রাম থেকে শাক-সবজি ও ফসল নিয়ে সড়ক দিয়ে শহরে আসতে হয়। সড়ক দিয়ে ট্রাক্টর, অটোরিকশা, ভ্যান ও রিকশা চলাচল করে। ঝুঁকিপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি।

নওগাঁ পৌরসভার মেয়র মো. নাজমুল হক সনি বলেন, সড়কটি যদিও পানি উন্নয়ন বোর্ডের। এরপরও আমরা সাত বছর আগে সড়কটি সংস্কার করেছিলাম।

সড়কটির অবস্থা বেহাল। বরাদ্দ পাঠানো হয়েছে। করোনার কারণে ফান্ড পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টায় আছি।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান বলেন, আমি এখানে নতুন আসায় বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাত বছর থেকে নওগাঁর বাইপাস সড়কের বেহাল অবস্থা

আপডেট সময় ০৬:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০