ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

২৪ ট্রেন চালু ১৬ সেপ্টেম্বরের মধ্যে, বাংলাদেশ রেলওয়ে

ট্রেন

স্টাফ রিপোর্টার:আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে আরও ২৪টি ট্রেন পুনরায় চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়ার পর ফের ১০৪টি ট্রেন চালু হবে। বাকি আরও ২১৮টি মেইল ও লোকাল ট্রেনও পর্যায়ক্রমে চালু করা হবে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে চলতি বছরের ২৪ মার্চ বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।

দুই মাস পর ৩১ মে থেকে সীমিত পরিসরে কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো চালু করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে ট্রেনগুলো।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

২৪ ট্রেন চালু ১৬ সেপ্টেম্বরের মধ্যে, বাংলাদেশ রেলওয়ে

আপডেট সময় ১২:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০