ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হবিগঞ্জে সড়ক দুর্ঘটায় ৪ জন নিহত

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আখি আক্তার (২২)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংষর্ঘ হয়।

এতে জিপে থাকা চার জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দু’জন।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল এবং তার ম্যানেজার রয়েছেন।

যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানিয়েছেন, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন। দুর্ঘটনার পর তার মোবাইল ফোনটিও পাওয়া গেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটায় ৪ জন নিহত

আপডেট সময় ০৮:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০