ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

মসজিদে বিস্ফোরণে দগ্ধ : বাসায় ফেরার ছাড়পত্র পেলেন এক যুবক

বাসায় ফেরার ছাড়পত্র পেলেন মামুন

স্টাফ রিপোর্টার:      নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ মো. মামুন (৩০) নামে এক যুবক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ ছিল।

আজ সোমবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে মামুনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে তার শ্বাসনালী দগ্ধ হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাকে ২ সপ্তাহ পর আবার ফলোআপ চিকিৎসার জন্য আসতে বলা হয়েছে।

ছাড়পত্র পাওয়া দগ্ধ মামুনের ভায়রা মোসলেম উদ্দিন জানান, মামুনের দুই পা, বাম হাত, চুল, ঠোট, নাক, বাম কান ও গলায় কিছুকিছু অংশ দগ্ধ হয়েছিলো। রবিবার রাতে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। আজ দুপুরে তার পোড়া যায়গায় ড্রেসিং করা হয়।

এরপর চিকিৎসকরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান আমাদের। তবে তার ঘা এখনও শুকায়নি।

পশ্চিম তল্লার ওই মসজিদে শুক্রবার এশার নামাজের সময় বিকট বিস্ফোরণ ঘটে।  সে সময় মসজিদে থাকা অর্ধশতাধিক মানুষের সবাই কমবেশি দগ্ধ হন।

তাদের মধ্যে মসজিদের ইমাম আব্দুল মালেকসহ ২৭ জন ইতোমধ্যে মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন আরো ১০ জন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

মসজিদে বিস্ফোরণে দগ্ধ : বাসায় ফেরার ছাড়পত্র পেলেন এক যুবক

আপডেট সময় ০৮:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০