ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁঃ খেলতে গিয়ে পরিবারের সকলের অগোচরে পুকুরে ডুবে নওগাঁর ধামইরহাট উপজেলায় ইসমাইল হোসেন নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসমাইল হোসেন ওই গ্রামের ছইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে শিশু ইসমাইল সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে খেলতে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়।

এরপরও তার কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা ইসমাইলকে দ্রুত উদ্ধার করে।

পরে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৮:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০