ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান কেড়ে নিলো দুই জনের প্রান

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত রিকশা ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি  জানান, সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিকশা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ী যাচ্ছিল।

পথে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান রিকশা ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই মারা যান।

স্থানীয়রা রিকশা ভ্যানের যাত্রী খোকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিটন কুমার ঘোষ  খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান কেড়ে নিলো দুই জনের প্রান

আপডেট সময় ০১:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০