ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পারভবানীপুর বালুপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে উম্মে হাবিবা (২) ও ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের রাজবংশী এলাকার আনিছুর রহমানের ছেলে ইমন (৮)। উম্মে হাবিবা বাড়ির পাশে পুকুরে এবং ইমন ইটভাটার গর্তের পানিতে ডুবে মারা যায়।

মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে পারভবানীপুর বালুপাড়া গ্রামের বাড়ির পাশে উম্মে হাবিবা খেলা করছিল।

পরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, শিশু ইমন তার সাথীদের সঙ্গে বাড়ির কাছে পরিত্যক্ত ইটভাটার পাশে খেলতে গেলে ডোবায় পড়ে যায়।

পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ইমনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০