ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত, ১

মোটরসাইকেলটি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও একজন। তারা মোটরসাইকেলে করে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে গাজীপুর থেকে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মাদারীপুরের কালকিনি থানার কয়রা এলাকার মাহবুব হোসেনের ছেলে।

তিনি গাজীপুর নগরের গাছা থানার কোমারজুরি মোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

কাপাসিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দীন জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের ওই স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক রিপন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হামিদ (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই মিনহাজ উদ্দীন জানান, মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের ভৈরবে এক আত্মীয়ের জানাজায় শরিক হতে গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন হতাহতরা। পথে সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। একজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত, ১

আপডেট সময় ০৭:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০