ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

চট্টগ্রামে তাজিয়া মিছিল নিষিদ্ধ ঘোষণা

সিএমপির লগো

চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম মহানগর এলাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

একই সঙ্গে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দেন।

সিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিএমপির পক্ষ থেকে বলা হয়, পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরী এলাকায় সকল ধরনের তাজিয়া মিছিল বা শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। এক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।

তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

চট্টগ্রামে তাজিয়া মিছিল নিষিদ্ধ ঘোষণা

আপডেট সময় ০৬:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০