ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খুলনায় বাস ও বাইসাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধিঃ খুলনায় বাস ও বাইসাইকেল সংঘর্ষে মাজেদ বিশ্বাস (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা ব্রিজের টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের মৃত শেরআলী বিশ্বাসের ছেলে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪-৯৫৩৩) একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়।

এতে সাইকেল আরোহী মাজেদ বিশ্বাস পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খুলনায় বাস ও বাইসাইকেল সংঘর্ষে সাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৬:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০