ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শ্বশুরবাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলো জামাই

মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শ্বশুরবাড়ি থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার মাকুল গ্রামের শাহ আলমের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিল্লুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজরক সোকরা গ্রামের নইমুদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর শেখ থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে জিল্লুর রহমানের সঙ্গে মাকুল গ্রামের শাহ আলমের মেয়ে আঙ্গুরীর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জিল্লুর রহমান বগুড়ার শিবগঞ্জ থেকে শ্বশুরবাড়ি পাঁচবিবির মাকুল গ্রামে আসেন। শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শ্বশুরবাড়ির লোকজনের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের একপর্যায়ে গলায় ফাঁস দেন জিল্লুর রহমান। পরে দরজা ভেঙে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শ্বশুরবাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলো জামাই

আপডেট সময় ০৪:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০