ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :

বাবার সঙ্গে তর্কে জড়িয়ে ছেলে খুন

বাবার হাতে ছেলে খুন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় বাবা ও ছোট ভাইয়ের হাতে আবুল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন বলে উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা ও ছোট ভাই পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বুড়িচং উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার সদরের মো. আনোয়ার হোসেনের সঙ্গে তার ছেলেদের প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ও তার ছোট ছেলে জাহিদুল হাসান ছাদে গাছ লাগাতে যান। এ সময় বড় ছেলে আবুল হোসেন ছাদে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে বাবা আনোয়ার হোসেন ও ছোট ভাই জাহিদ ইট ও কোদাল দিয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় বিপুল গাঁজা সহ শীর্ষ কারবারী আটক

বাবার সঙ্গে তর্কে জড়িয়ে ছেলে খুন

আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০