ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নলছিটিতে যাত্রীবাহী গাড়ির চাপায় প্রাণ গেলো শিশুর

প্রতীকী ছবি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যাত্রীবাহী ম্যাজিক গাড়ির চাপায় নাহিদ খান (১৪) নামে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।  

এ সময় শিশুকে চাপা দেওয়া গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নলছিটি-বারইকরণ সড়কের মাটিভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলার মাটিভাঙা এলাকার নাজির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থেকে যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি বারইকরণ খেয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে মাটিভাঙা স্কুলের সামনে রাস্তা পারের সময় নাহিদকে চাপা দেয়।

এ সময় গাড়িটিও যাত্রী নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শিশুটিসহ গাড়ির বেশ কয়জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানকার চিকিৎসকরা শিশু নাহিদকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই সড়কে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিদেবন সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নলছিটিতে যাত্রীবাহী গাড়ির চাপায় প্রাণ গেলো শিশুর

আপডেট সময় ০৬:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০