ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা হলেন বাংলাদেশি তরুণ

দুটি কাঠ-শালিকের খুনসুটি, এই ছবি তুলে প্রথম হয়েছেন শাহেদ আহমেদ

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা’র ২০২০ সালের কিস থিমের ছবি তুলে সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশি তরুণ শাহেদ আহমেদ। যার প্রাইজমানি এক হাজার ডলার।

স্পেনের বার্সেলোনা থেকে পরিচালিত আগোরা প্রতি বছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। এবারের বিষয় ছিল ‘কিস থিম’।

এরপর মোবাইল অ্যাপের মাধ্যমে সারাবিশ্ব থেকে কয়েক হাজার ছবি জমা পড়ে। সেখান থেকে বিচারকমণ্ডলী সেরা পঞ্চাশটি ছবি নির্বাচন করেন।বিচারকদের নির্বাচিত সেই পঞ্চাশটি ছবি ছেড়ে দেওয়া হয় অনলাইন ভোটের জন্য।

সেখান থেকে প্রথম ধাপে আলোকচিত্রীদের ভোটে পাঁচটি ছবি নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য। আবার সেখান থেকে সর্বাধিক ভোটে প্রথম অর্থাৎ সেরা হয় হবিগঞ্জের আলোকচিত্রী শাহেদের ছবিটি।

প্রাইজমানির পাশাপাশি সেরা পুরস্কার বিজয়ী আলোকচিত্রীকে ‘হিরো’ উপাধিও দিচ্ছে আগোরা। হবিগঞ্জের সাতছড়িতে দুটি কাঠ-শালিকের খুনসুটির ছবি তুলেছিলেন হিরো শাহেদ। তাতেই বাজিমাত!

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় সেরা হলেন বাংলাদেশি তরুণ

আপডেট সময় ০৮:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০