ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বিশ্বের চতুর্থ ধনী এলন মাস্ক

বিশ্বের চতুর্থ ধনী এলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের চতুর্থ ধনীর তালিকায় নাম লেখালেন সফল উদ্যোক্তা এলন মাস্ক। সদা স্পষ্টভাষী এই মানুষটি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

সম্পদ কমার কোনো লক্ষণ নেই বরং সময়ের সঙ্গে সঙ্গে অর্জন বাড়ছে তার। সোমবার তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরই বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তালিকায় নাম উঠে আসে।

একদিনেই তার সম্পদ ৮ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি ৮৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক। ধনকুবের বারনার্ড আর্নাল্টকে সরিয়ে চতুর্থ স্থান দখল করেছেন এলন মাস্ক।

বর্তমানে বারনার্ডের সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। বিপুল পরিমাণ অর্থ-বিত্তের অধিকারী ৪৯ বছর বয়সী এই উদ্যোক্তা বিশ্বের-

অভিজাত পাঁচজন ধনীর তালিকায় নাম লিখিয়েছেন। তার আগে থাকা বাকি তিন ধনকুবের হলেন জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ।

বর্তমানে জেফ বেজোসের অর্থের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার, বিল গেটসের ১২১ বিলিয়ন ডলার এবং মার্ক জুকারবার্গের অর্থের পরিমাণ ৯৯ বিলিয়ন ডলার।

এদিকে, সাম্প্রতিক সময়ে টেসলা এবং স্পেসএক্স দুই প্রতিষ্ঠানই সফলভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। এই দুই প্রতিষ্ঠান থেকেই অনেক বেশি আয় বেড়েছে এলন মাস্কের।

ব্লুমবার্গ বলছে, চলতি বছর টেলসার শেয়ার ৩শ শতাংশ বৃদ্ধি পেয়েছে।করোনা মহামারির কারণে অনেক প্রতিষ্ঠানের মালিকের যখন পথে বসার-

মতো অবস্থা তখন ভাগ্য সুপ্রসন্ন এলন মাস্কের। ২০২০ সালে হঠাৎ করেই সম্পদ বৃদ্ধির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে জেফ বেজোসের সম্পদও এভাবে বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের চতুর্থ ধনী এলন মাস্ক

আপডেট সময় ০৬:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০