ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসচাপায় শাহের বানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।  রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরা-পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সজল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরা আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা।

এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ঘাতক বাসটিকে জব্দসহ এর চালককেও আটক করা হয়েছে। বৃদ্ধা শাহের বানু কুড়িল বিশ্বরোড কাজীবাড়ি এলাকায় থাকতেন।

তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধা নিহত

আপডেট সময় ০৬:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০