ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৯৯৯-এ ফোন দিয়ে বাঁচানো হলো সাপের প্রাণ

উদ্ধারকৃত কোবরা সাপ

মৌলভীবাজার প্রতিনিধিঃ লম্বাটে সরীসৃপ প্রাণী সাপ। এর প্রতি মানুষ সহজাত শত্রুতা।দেখলেই প্রাণে মেরে ফেলতে ইচ্ছে করে। এই সাপটির ভাগ্যেও ঠিক তাই ঘটতে চলেছিল।

শুক্রবার (১৪ আগস্ট) একদল ভীত গ্রামবাসী তাকে মেলে ফেলার উদ্যোগ নিলে তাদের মধ্য থেকে বন্যপ্রাণীপ্রেমী কেউ একজন পুলিশের জরুরি হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন দেন। তাতেই প্রাণে বেঁচে যায় কোবরা সাপটি।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব  বলেন, ৯৯৯ নম্বর থেকে আমাদের সাপটি দ্রুত উদ্ধারের অনুরোধ করা হয়।

সে মোতাবেক আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। শিগগিরই তাকে বন্যপ্রকৃতিতে অবমুক্ত করা হবে। সাপটি দেখার পর গ্রামবাসী তাকে মেরে ফেলার চেষ্টা চালালে সেখানকার কেউ একজন ৯৯৯ ফোন দিয়ে এ ঘটনাটি জানায়।

তিনি আরো বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় শতাধিক মানুষ সাপটিকে ঘিরে রয়েছে। কাছে গিয়ে দেখি এটি ‘কোবরা’। চা বাগানের আঞ্চলিক ভাষায় এটিকে ‘কালা খরিস’ বলে। সাপটি ফণা তুলে প্রায় এক ফুট উঁচু পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে।

সাপ কিন্তু খুব নরম প্রাণী। খুব সাবধানে অতি সতর্কতার সঙ্গে তাকে ধরতে হয়। যাতে সে বেশি আঘাত না পায় এবং আমাকেও যাতে সে কামড়ানোর সুযোগ না পায়। কথাপ্রসঙ্গে জানান সজল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৯৯৯-এ ফোন দিয়ে বাঁচানো হলো সাপের প্রাণ

আপডেট সময় ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০