ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

গোপালগঞ্জপ্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রুহুল আমীন (৪৫) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুলের বাড়ি খুলনার দৌলতপুর উপজেলায়। তিনি ভাইকে সঙ্গে  নিয়ে প্রাইভেটকারে করে পাট কেনার জন্য গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিলেন।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, বিকেলে মাওয়া ঘাট থেকে খুলনারগামী সেতু-

ডিলাক্সের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া এলাকায় এলে খুলনার দৌলতপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি প্রাইভেটকারে সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় বাস ও প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের তিনজন (রুহুল, তার ভাই ও চালক) ও বাসের আটজন যাত্রী আহত হন।

এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় প্রাইভেটকারে থাকা রুহুলকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৬:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০