ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সিঙ্গিমারী নদীতে তার লাশ ভেসে ওঠে

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ সবুজ হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদীতে তার লাশ ভেসে ওঠে। গত মঙ্গলবার সকালে পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

সবুজ পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সবুজ হোসেন সিঙ্গিমারী নদী সাঁতারে ওপারের কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামে তার ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন।

এ সময় সিঙ্গিমারী নদীর মাঝপথে তিনি ডুবে নিখোঁজ হন। পাটগ্রাম ফায়ার সার্ভিস ও পরে রংপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের মরদেহ আজ নদীতে ভেসে ওঠে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০