ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গরিবের চাল মেরে দেয়ায় চেয়ারম্যানকে ধরল র‍্যাব

আটক মিজানুর রহমান মিজু

সাভার প্রতিনিধিঃ ঢাকার ধামরাইতে ত্রাণের ৩৫ বস্তা চাল চুরির অভিযোগে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজুকে আটক করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ আগস্ট) সকালে র‍্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাত ২টার দিকে উপজেলার আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান মিজু (৬০) ধামরাই উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

র‍্যাব জানায়, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল নিজ বাড়িতে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।

রাত ২টার দিকে চেয়ারম্যানের নিজ বাড়ির একটি টিনশেডের কক্ষ থেকে ত্রাণের ৩৫ বস্তায় ৫৬০ কেজি চাল উদ্ধার করা হয়।

এ সময় চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র্যাব।

র‍্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার।

এই ত্রাণ নিয়ে কোনো প্রকার দুর্নীতি না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরও কিছু

অসাধু লোক নির্দেশনা অমান্য করে ত্রাণ সামগ্রী চুরির মতো ঘৃণ্য কাজ করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সদস্যরা সচেষ্ট রয়েছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গরিবের চাল মেরে দেয়ায় চেয়ারম্যানকে ধরল র‍্যাব

আপডেট সময় ১২:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০