ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর বাজারে বেড়েছে চালের দাম

চালের মোকাম

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর খুচরা চাল বাজারে ক্রেতা নেই বল্লেই চলে। এজন্য অলস সময় কাটছে খুচরা চাল ব্যবসায়ীদের।কিন্তু ক্রেতাশুন্য বাজারেও বেড়েছে চালের দাম।  

নওগাঁর মোকামগুলোতে বেড়েছে চালের চাহিদা। ফলে দাম বেড়েছে খুচরা বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ১ থেকে ২ টাকা। আর বস্তা প্রতি বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

বর্তমানে নওগাঁর খুচরা বাজারে প্রতিকেজি কাটারি চাল আগে ছিল ৪৪ টাকা বর্তমানে ৪৬ টাকা, জিরা আগে ছিল ৪৬ বর্তমানে ৪৮, আটাশ আগে ছিল-

৪০ বর্তমানে ৪২, স্বর্না আগে ছিল ৪১ বর্তমানে ৪২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ গেলো ৯ দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ১ থেকে ২ টাকা পর্যন্ত।

নওগাঁর খুচরা চাল বাজারের ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র মণ্ডল  বলেন, মিলাররা চাল দিতে চাচ্ছেন না। আবার দিলেও তা কিনতে হচ্ছে বেশি দামে।

ফলে চালের দাম অল্প বেড়েছে। তবে বাজারে কোনো ক্রেতা নেই। একে তো বাজারে ক্রেতা নেই অন্যদিকে চালের দাম বেড়েছে। সব মিলে বেকায়দায় পড়তে হয়েছে আমাদের।

নওগাঁ ফারিহা রাইস মিল মালিক শেখ ফরিদ জানান, নওগাঁয় আটো ও হাসকিং মিলিয়ে ১ হাজারের বেশি মিল চাল উৎপাদন করছে। সরকারের সংগ্রহ নীতিতে ধান ও চালের দামে সমন্বয়হীনতার কারণেই চাল বাজারের এমন পরিস্থিতি।

এ মৌসুমে সরকার ধান কিনেছেন চড়া দামে। কিন্তু তার বিপরীতে যে দামে চাল কিনছেন তা বিক্রি করে উৎপাদন খরচ মেটানো দায়। আবার এর মধ্যে মজুদ সিন্ডিকেট তো আছেই।

নওগাঁ খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) জিএম ফারুক হোসেন পাটোয়ারী  জানান, চালের বাজার ঠিক রাখতে খাদ্য বিভাগ সারাবছরই কাজ করে।

এর মধ্যে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলার বাজারগুলোতে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয় কাজ শুরু হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর বাজারে বেড়েছে চালের দাম

আপডেট সময় ০৪:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০