ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মারুফ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার (৭ আগস্ট) সকালে একই গ্রামে নানা মজিবর রহমানের বাড়িতে পরিবারের সবাই ঈদের দাওয়াত খেতে যায়। ওই দিন দুপুরে মারুফ সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়।

পরে অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল ১০টায় বড়ভিটা পশ্চিমপাড়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।এসময় ওই মাদ্রাসার মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলতে গেলে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

এ সময় পরিবারের লোকজন পুকুর থেকে শিশু মারুফের মরদেহ উদ্ধার করেন।এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম হারুন-অর-রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০