ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খুলনায় ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় মৃত্যু হয়েছে ইমান আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের। শনিবার (০৮ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে আঙ্গারদোহা নামক স্থানে এই ঘটনা ঘটে।

ডুমুরিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হক জানান, ডুমুরিয়ার মিকশিমিল স্কুলের সাবেক শিক্ষক ইমান আলী শোলগাতিয়া বাজারে ওষুধের ব্যবসা করেন।

খুলনা থেকে নিজের মোটরসাইকেলে শোলগাতিয়া ফিরছিলেন। মোটরসাইকেলটি আঙ্গারদোহা পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।

ঘটনাস্থলেই ইমান আলী মারা যান। এসময় ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খুলনায় ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

আপডেট সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০