ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ধর্ষণের তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁ জেলা প্রেস ক্লাবে শিল্পী সরকার কথা নামের এক ভুক্তভোগি ধর্ষক সিদ্ধার্থ কুমার সিধুর ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও ন্যায়-বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার দুপুরে জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন উকিলপাড়ার গৌর সরকারের ছেলে সিধুর ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় কথার সঙ্গে।

কথা বিবাহিত ও এক সন্তানের জননী হওয়া স্বত্বেও সিধু তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর কম্পিউটারে ইন্টারনেটের কাজ শেখানো, বিয়ে করাসহ নানা প্রলোভন দিয়ে সিধু কথাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

তারপর থেকে কথা সিধুকে বিয়ে করার কথা বললে সিধু ও তার পরিবারের সদস্যরা কথা ও কথার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরমধ্যে কথা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে সে বেঁচে যায়।

এক পর্যায়ে কথা বাদী হয়ে আদালতে একটি ধর্ষণ মামলা করলে সিধু প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে জামিন নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং প্রতিনিয়তই কথা ও তার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে।

এতে করে কথা ও তার পরিবারের সদস্য বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই কথা ধর্ষক সিধুর দৃষ্টান্তর মূলক শাস্তি দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ধর্ষণের তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৫:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০