ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কেরালায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু

কেরালায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ একটানা ভারি বর্ষণের পর ভারতের কেরালায় ভূমি ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৮০ জনের বেশি চা শ্রমিক ভূমি ধসে চাপা পড়ে রয়েছেন। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাদের মুন্নার টাটা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকালে ইদ্দুকি জেলার রাজামালায় এ ঘটনা ঘটে।

ইদ্দুকি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এ দিন সকালে মুন্নারের অদূরে রাজামালায় ভূমি ধস ঘটে। সেখানে অনেক চা শ্রমিকের বসবাস। তাদের অনেকেই ধসে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পর্যটন এলাকা মুন্নার থেকে ২৫ কিলোমিটার দূরে এ ভূমি ধসের ঘটনা ঘটে। সেখানে ৭০-৮০ জনের বসবাস। তবে কতজন ধসে চাপা পড়ে আছেন তা পরিষ্কার করা হয়নি।

ফায়ার সার্ভিসের ৫০ জনের একটি শক্তিশালী দল উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। তারা সেখানে রাতেও কাজ করবেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘ধসে চাপা পড়া চা শ্রমিকদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) একটি-

দলকে রাজামালার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস, বনকর্মী ও রাজস্ব কর্মীদেরও উদ্ধারকাজে সাহায্য করতে নির্দেশ দেয়া হয়েছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কেরালায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০