ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তিন বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ আজ

তিন বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ আজ

ক্রীড়া ডেস্কঃ করোনাভাইরাস ওলটপালট করে দিয়েছে পুরো বিশ্বকে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। কমবেশি সব খেলায়ই এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে।

এরই মধ্যে ক্রিকেটের তিনটি বিশ্বকাপের সূচিতে বদল আনতে বাধ্য হয়েছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবু নিতে পারেনি চূড়ান্ত সিদ্ধান্ত।

আজ আইসিসি বোর্ডের সভায় আলোচনা হবে সেই তিন বিশ্বকাপের দুইটি এবং নারী ওয়ানডে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ নিয়ে। সূচিতে পরিবর্তন আনা-

হয়েছে ২০২০ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের। সবগুলো আসরই ছয় মাস থেকে এক বছর করে পিছিয়ে দেয়া হয়েছে।

তবে শুক্রবারের বোর্ড সভায় আলোচনা হবে ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বিস্তারিত এবং ২০২০ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করা নিয়ে। তিন সপ্তাহের মধ্যে আইসিসি বোর্ডের এটি দ্বিতীয় সভা হবে।

প্রাথমিকভাবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিছিয়ে দেয়া হয়েছে ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে।

একইভাবে ২০২১ সালে ভারতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নেয়া হয়েছে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। সবশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মার্চ-এপ্রিল থেকে সরিয়ে দেয়া হয়েছে একই বছরের অক্টোবর-নভেম্বরে।

এই তিন আসরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নিয়ে কোনো আলোচনাও প্রয়োজন নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপগুলো আয়োজন করবে কারা, তা ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জ।

২০২১ সালে যেহেতু ভারতে হওয়ার কথা ছিল, তারা ২০২১ সালেই করবে নাকি ২০২১ সালের আসর ২০২২ সালে চলে যাওয়ায় তারা পারবে ২০২২ এর আয়োজক স্বত্বা- তা নিয়েই হবে আলোচনা।

তবে এটা নিশ্চিত যে এ দুই বিশ্বকাপ হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মাটিতেই। এদিকে অনিশ্চয়তার ঘেরাটোপে ঢাকা ২০২১ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ।

যা কি না বর্তমান সূচিতে রয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত, আয়োজক দেশ নিউজিল্যান্ড। এরই মধ্যে দেশটিকে করোনামুক্ত ঘোষণা দেয়া হয়েছে।

মাঠেও ফিরেছে সব খেলাধুলা। তবু নিশ্চিত করে বোলার উপায় নেই, যথাসময়েই হবে কি না নারী বিশ্বকাপটি। কেননা অংশগ্রহণকারী সব দেশ তো আর করোনামুক্ত নয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তিন বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ আজ

আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০