ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্মহত্যা করেছেন টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা

বিনোদন ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। প্রতিদিনই তার মৃত্যু তদন্তে মিলছে নানা তথ্য। আসছে নানা খবর। এরই মাঝে সবাইকে শোকাহত করে দিল আরেক অভিনেতার আত্মঘাতী হওয়ার খবর।

আত্মহত্যা করেছেন টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা। মুম্বাইয়ে অভিনেতার নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিনেতা সমীর আত্মহত্যাই করেছেন। তবে পুলিশ গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ফ্ল্যাটের ওয়াচম্যানই প্রথম অভিনেতার মরদেহটি দেখতে পান। তারপর তিনি পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অভিনেতা দুদিন আগেই আত্মহত্যা করেছেন। কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

জানা গেছে, বেশ কয়েক দিন আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা সমীর। সম্প্রতি যোগ দিয়েছিলেন ধারাবাহিকের শুটিংয়ে। এ অবস্থায় হঠাৎ কেন আত্মহত্যা করলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ।

‘ইয়ে রিস্তে হ্যায় প্যার কে’, ‘জ্যোতি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা সমীর।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০