ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ব্রায়ান লারা করোনা পজিটিভ!

ব্রায়ান লারা

ক্রীড়া ডেস্কঃ চারদিকে করোনার ভয়াবহতা। কখন কোথা থেকে কি দুঃসংবাদ আসে, সেই শঙ্কাতেই দিন কাটছে সবার। এমন একটা সময়ে ব্রায়ান লারার ‘করোনা পজিটিভ’ হওয়ার খবর শুনে উৎকন্ঠিত হয়ে পড়েছেন ভক্ত-সমর্থকরা।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান, ইতিহাসের সেরাদের অন্যতম সেরা। লারার ভ্ক্ত তো ছড়িয়ে আছে সারা বিশ্বেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দুঃসংবাদ শুনে তাই দুশ্চিন্তা হওয়ারই কথা সবার।

তবে লারা নিজেই এই সংবাদকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। এমন একটা জটিল ও ভয়াবহ মহামারি নিয়ে এভাবে ভুল তথ্য ছড়ানো মানুষদের ওপর খেপেছেনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বরপুত্র।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লারা এক পোস্টে লিখেছেন, ‘কেমন আছেন সবাই, আমি করোনা পজিটিভ- এমন যে সব গুজব ছড়িয়েছে, সেগুলো চোখে পড়েছে আমারও।

ফলে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি। শুধু এই তথ্যটা ভুলই নয়, এটা করোনাভাইরাসে জর্জরিত আমাদের সমাজের জন্য ক্ষতিকরও।’

ক্যারিবীয় সাবেক অধিনায়ক যোগ করেন, ‘এতে হয়তো আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হয়নি।

কিন্তু উদ্বেগের বিষয় হলো, এমন ভুল তথ্য ছড়িয়ে দেয়া দায়িত্বজ্ঞানহীনতা এবং এতে এমন অনেক মানুষ অকারণে দুশ্চিন্তায় পড়েছেন যারা হয়তো আমারও পরিচিত।

করোনার মতো একটা বিষয়কে নিয়ে নেতিবাচক খবর তৈরি করে সাড়া ফেলে দেয়ার কিছু নেই। আমি আশা করি এবং সবার জন্য প্রার্থনা, যেন আমরা নিরাপদে থাকতে পারি। কারণ এই ভাইরাস থেকে আমাদের শিগগিরই নিস্তার মিলছে না।’

গত ২৪ ঘন্টায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লারার করোনা পজিটিভ হওয়ার খবর শেয়ার করেছেন। কিংবদন্তি এই ব্যাটসম্যান পরিষ্কার করলেন,-

তিনি করোনা পরীক্ষা করিয়েছেন এবং সেখানে নেগেটিভ এসেছে।৫১ বছর বয়সী লারা ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান।

ক্যারিয়ারে ২২ হাজারের ওপর রান এবং ৫৩টি সেঞ্চুরির মালিক সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান। তার একটি রেকর্ড এখনও ক্রিকেট ইতিহাসের সেরা হিসেবে জায়গা নিয়ে আছে, টেস্টে অপরাজিত ৪০০ রানের ইনিংস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ব্রায়ান লারা করোনা পজিটিভ!

আপডেট সময় ০৭:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০