ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে অমিত রায় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অমিত রায় একই গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রিফাত নামে এক যুবকের সঙ্গে অমিতের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল।

এ নিয়ে বৃহস্পতিবার সকালে রিফাত এবং ওই স্কুলছাত্রীর পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করেন।

এতে অমিত মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, তুচ্ছ বিষয় নিয়ে খুনের ঘটনা ঘটেছে। এনামুলকে গ্রেফতার করতে অভিযান চলছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৫:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০