ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার পথে লাশ

প্রতীকী ছবি

ফরিদপুর,প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আনিছ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আনিছের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

শনিবার (০১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম বলেন, আনিছ ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে শিবালয়ে যাচ্ছিলেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই আনিছ নিহত হন।

ওসি আরও বলেন, ব্যবসায়িক কাজে আটকে যাওয়ায় আনিছ ঈদের দিন সকালে বাড়ি ফিরছিলেন।

বাড়িতে স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করার কথা ছিল তার।

আনিছের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার পথে লাশ

আপডেট সময় ০৩:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০