ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কোহলিকে গ্রেপ্তারের দাবিতে মামলা!

কোহলিকে গ্রেপ্তারের দাবিতে মামলা!

ক্রীড়া ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী তামান্নার গ্রেপ্তার চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করা হয়েছে। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন।

তার অভিযোগ, কোহলিরা অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন।ওই আইনজীবী অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তার বক্তব্য হলো, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে।

আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহলি এবং তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দুজনকে গ্রেপ্তার করা উচিত।

আবেদনে এক তরুণের উল্লেখ করা হয়েছে, যিনি অনলাইন জুয়ার জন্য টাকা ধার করে আর ফেরত দিতে পারেননি। যে কারণে ওই তরুণ আত্মহত্যা করেন। আগামী মঙ্গলবার এই মামলার ওপর শুনানি হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কোহলিকে গ্রেপ্তারের দাবিতে মামলা!

আপডেট সময় ০৭:৪৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০