ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মা-বাবার সঙ্গে ঈদ করা হলো না, সড়কে তিনজন লাশ

বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

হবিগঞ্জ,প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরীর আবদা নারায়ণ কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেলের স্ত্রী শাহিদা (৩৫), পিরোজ মিয়ার মেয়ে মালেহা (৩৫) ও নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গাজীপুর থেকে ঈদুল আজহার ছুটিতে মা-বাবার সঙ্গে ঈদ করতে পোশাক শ্রমিক শাহিদা স্বামীসহ একই এলাকার তিন সহকর্মীকে নিয়ে শুক্রবার ভোরে প্রাইভেটকারযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন।

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরীর আবদা নারায়ণ কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে চালক ও মালেহা নিহত হন এবং চারজন গুরুতর আহত হন। পরে বাহুবল হাসপাতালে নেয়ার পর পোশাক শ্রমিক শাহিদা মারা যান।

আহত অন্যরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পিরোজ মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫), শুক্কুর আলীর ছেলে রুহুল (৩০) ও শহিদ মিয়ার মেয়ে নাজমা (৩০)।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেই সঙ্গে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার সড়ক থেকে সরিয়ে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ।

বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রাইভেটকার অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে হয়তো এই দুর্ঘটনার শিকার হয়েছে।

নিহত প্রাইভেটকার চালকের পরিচয় পাওয়া যায়নি। নিহত অপর দুইজন পোশাক শ্রমিক। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মা-বাবার সঙ্গে ঈদ করা হলো না, সড়কে তিনজন লাশ

আপডেট সময় ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০