ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাসের নিচে প্রাইভেটকার, কেটে বের করা হলো ৫ জনের লাশ

সিলেটে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত

সিলেট,প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার লামা তাজপুরের তানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী।

তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কুমিল্লা ট্রান্সপোর্টের-

একটি বাস ও ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের লামা তাজপুরের তানপুর এলাকায় সংঘর্ষ হয়। এ সময় বাসের নিচে ঢুকে যায় প্রাইভেটকার।

সঙ্গে সঙ্গে প্রাইভেটকার দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত ও একজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাস কেটে প্রাইভেটকার বের করে। সেই সঙ্গে হতাহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাসের নিচে প্রাইভেটকার, কেটে বের করা হলো ৫ জনের লাশ

আপডেট সময় ১২:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০