ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে লাশ হলেন তিনজন

বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষ

চাঁদপুর,প্রতিনিধিঃ চাঁদপুরে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মনির হোসেন (৩০), যাত্রী ফেনীর সোনাগাজী উপজেলার গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিচন্দ্র চক্রবর্তী (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসেন গুণধর চক্রবর্তী ও হরিচন্দ্র চক্রবর্তী।

সেখানে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তারা। বুধবার কুমিল্লার মুদাফফরগঞ্জ হয়ে সিএনজিযোগে নোয়াখালী যাচ্ছিলেন পাঁচজন।

এ সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত ও তিনজন আহত হন। হতাহতরা সিএনজির যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানা পুলিশের ওসি মো. শাহ আলম বলেন, সিএনজি অটোরিকশা বাস ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বাস ও সিএনজি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে লাশ হলেন তিনজন

আপডেট সময় ০৪:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০