ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চীনকে দমাতে বিশেষ ড্রোন হাতে মাঠে ভারতীয় সেনারা

বিশেষ ড্রোনের সাহায্যে সীমান্তে নজরদারি করছে ভারতীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃ  উত্তেজনাপূর্ণ লাদাখ সীমান্তে নজরদারির জন্য ভারতীয় সেনাবাহিনীর হাতে এখন বিশেষ ড্রোন ‘ভারত’। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন বা ডিআরডিও সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে ড্রোনটি বানিয়েছে।

উঁচু পাহাড়ে ঘেরা এলাকায় নজরদারির জন্য বিশেষভাবে তৈরি এই ড্রোন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারির কাজ করবে।

বিশ্বের সবচেয়ে হালকা ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম ড্রোনগুলোর মধ্যে অন্যতম ‘ভারত’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, লাদাখের বর্তমান পরিস্থিতি বিচার করে ভারতীয় সেনাদের এমনই একটি ড্রোন প্রয়োজন ছিল, যা খুব সহজে নিখুঁতভাবে নজরদারির কাজ চালাতে পারে।

‘ভারত’ নামে এই ড্রোন সেই কাজটাই করবে বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। ভারত সিরিজের ড্রোনগুলো চণ্ডীগড়ের একটি পরীক্ষাগারে তৈরি করেছে ডিআরডিও।

সূত্র জানায়, আকারে অনেক ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে যে কোনো এলাকায় নিখুঁতভাবে কাজ করতে সক্ষম।

এর বায়োমেট্রিক ডিজাইন এবং অ্যাডভানস রিলিজ টেকনোলজি নজরদারি চালানোর কাজে যথোপযুক্ত। এই ড্রোনের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে সক্ষম।

শত্রুকে চিনে নিয়ে সেই হিসেবে পরের পদক্ষেপ ঠিক করতে পারে এই ড্রোন। যে কোনো রকম চূড়ান্ত শীতল আবহাওয়াতেও কাজ করতে সক্ষম এই ড্রোন।

নজরদারি চালানোর সময় রিয়েল টাইম ভিডিও পাঠাবে। রাতের অন্ধকারেও ছবি তুলতে সক্ষম। এমনকি গভীর জঙ্গলের মধ্যে-

কেউ বা কিছু লুকিয়ে থাকলেও, তাও চিহ্নিত করতে সক্ষম ‘ভারত’। ভারতীয় সেনারা এই ড্রোন হাতে পেয়ে খুশি বলে খবরে দাবি করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চীনকে দমাতে বিশেষ ড্রোন হাতে মাঠে ভারতীয় সেনারা

আপডেট সময় ০২:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০