ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইতিহাসে প্রথমবারের মতো বাতিল ব্যালন ডি’অর

বিশ্বের সেরা ফুটবল পারফরমারের সবচেয়ে আকাঙ্খিত পুরস্কার, ব্যালন ডি’অরকে বাতিল

ক্রীড়া ডেস্কঃ রোনাভাইরাসের কারণে একের পর এক বৈশ্বিক কিংবা মহাদেশীয় ক্রীড়া আসর বন্ধ হয়েছে। অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ কিংবা কোপা আমেরিকা- সবই পিছিয়ে দেয়া হয়েছে এক বছর।

কিন্তু কেউ স্বপ্নেও কল্পনা করেনি, করোনার কারণে বিশ্বের সেরা ফুটবল পারফরমারের সবচেয়ে আকাঙ্খিত পুরস্কার, ব্যালন ডি’অরকে বাতিল করা হবে।

অবশেষে করোনাভাইরাসের কারণে সেটাই হলো। ব্যালন ডি’অর প্রদান করে যে কর্তৃপক্ষ, সেই ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন-

ঘোষণা দিয়েছে, ‘ল্যাক অব সাফিসিয়েন্ট ফেয়ার কন্ডিশন’-এর কারণে ২০২০ সালের সেরা পারফরমারের পুরস্কার দেয়া হবে না।

১৯৫৬ সালে ব্যালন ডি’অর পুরস্কার প্রবর্তনের পর থেকে এই প্রথম কোনো কারণে বিশ্বসেরা ফুটবলারের ব্যক্তিগত সম্মাননাটি দেয়া হচ্ছে না।

ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ মনে করছে, করোনার কারণে যে অবস্থায় ফুটবল খেলা হয়েছে এবার, তাতে করে সত্যিকারের পারফরমার খুঁজে বের করা কঠিন।

যে মানদণ্ডে ব্যালন ডি’অর দেয়া হয়, সেই মানদণ্ডই হয়তো এবার আর কোনো ফুটবলারের মধ্যে পাওয়া যাবে না। এ কারণেই, এবারের ব্যালন ডি’অর পুরস্কারটি না দেয়ার সিদ্ধান্ত।

গত এক দশকেরও বেশি সময় ধরে ব্যালন ডি’অর পুরস্কারটি দখলে রেখেছেন বিশ্বসেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

মেসি রেকর্ড ৬বার এবং রোনালদো এই পুরস্কারটি জিতেছেন ৫ বার। এবারও এই দু’জনই মঞ্চে ওঠার কথা ছিল। সঙ্গে হয়তো কেউ যোগ হতেন।

কিন্তু ফ্রেঞ্চ ম্যাগাজিনের নতুন সিদ্ধান্তে সেই গালা নাইটের আর দেখা মিলবে না। ঝলমলে নাইটের আলোকোজ্জ্বল মঞ্চে সেই সোনালি ট্রফিটা উঠবে আর কোনো সেরা ফুটবলারের হাতে।

এর অর্থ, আরও ১২ মাসের জন্য ব্যালন ডি’অর ট্রফিটা থাকছে মেসির কাছেই। গত আসরে তিনিই হয়েছিলেন পুরষদের ফুটবলে সেরা ফুটবলার।

আর নারী ফুটবলে সেরা হয়েছিলেন মেগান র্যাপিনোয়ে।ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন তাদের ওয়েবসাইটে লিখেছে,‘১৯৫৬ সালে প্রবর্তনের পর থেকে ইতিহাসে এই প্রথম ব্যালন ডি’অর পুরস্কারটি দেয়া হবে না।

কারণ হচ্ছে, পর্যাপ্ত যৌক্তিক শর্ত না পাওয়ার কারণে।

সুতরাং, মেসি, র্যাপিনোয়ে, ডি লাইট, অ্যালিসন এবং কোপা অ্যান্ড ইয়াসিন (তরুণ ফুটবলার এবং গোলরক্ষক) জয়ীরা আরও এক বছর অপেক্ষা করবে। কারণ, এবার তথা ২০২০ সালে ব্যালন ডি’অর দেয়া হবে না।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইতিহাসে প্রথমবারের মতো বাতিল ব্যালন ডি’অর

আপডেট সময় ০৭:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০