ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় দুই ভাই গ্রেফতার

গ্রেফতারকৃত দুই ভাই

সিলেট প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাজেদা বেগম (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১২ জুলাই) র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকালে কমলগঞ্জ উপজেলার কাশিউরা চা বাগান থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- কুলাউড়া উপজেলার দক্ষিণ পাবই গ্রামের হাছলু মিয়ার ছেলে মোস্তাক আহমেদ (২০) ও আব্দুল মুকিদ (২৬)। তারা কমলগঞ্জ থানাধীন-

শমসেরনগর এলাকার অন্তঃসত্ত্বা গৃহবধূ মাজেদা গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতার দু’জনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় দুই ভাই গ্রেফতার

আপডেট সময় ০৬:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০