ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চীনের সঙ্গে ৯০০ কোটি রুপির ব্যবসা বাতিল হিরোর

হিরোর বাইসাইকেল

আন্তর্জাতিক ডেস্কঃ  এবার চীনা সঙ্গ ত্যাগ করেছে ভারতের বিখ্যাত সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো। চীনের সঙ্গে প্রায় ৯০০ কোটি রুপির আসন্ন বাণিজ্যিক চুক্তি বাতিল করে দিয়েছে।

হিরো সাইকেলসের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জল নিজেই এ ঘোষণা করেছেন। পঙ্কজ মুঞ্জল জানিয়েছেন, ‘আগামী তিন-

মাসে চীনের সঙ্গে আমাদের ৯০০ কোটি রুপির ব্যবসা করার কথা ছিল। কিন্তু আমরা সব পরিকল্পনা বাতিল করেছি। কারণ চীনা পণ্য বয়কট করতে আমরাও অঙ্গীকারবদ্ধ।’

পঙ্কজ মুঞ্জল আরও জানিয়েছেন, চীনের বিকল্প হিসেবে জার্মানির দিকে এগোচ্ছে তারা।

পাশাপাশি জার্মানিতে কারখানা গড়ার পরিকল্পনা রয়েছে হিরো সাইকেলের। ফলে ইউরোপের বাজারে নিজেদের মেলে ধরতে পারবেন বলে মনে করছেন সংস্থাটির ডিরেক্টর।

মুঞ্জল এও জানিয়েছেন, করোনা ভাইরাস মহামারিতে গত কয়েক মাসে বিশ্বজুড়ে বাইসাইকেলের চাহিদা বেড়েছে। সেই জোয়ারে হিরো সাইকেলের চাহিদাও বাড়ছে।

চীনা প্রতিষ্ঠান ‘হাইঅ্যান্ড বাইসাইকেল’এর যন্ত্রাংশ আমদানি করত হিরো সাইকেলস। এছাড়া জানা যাচ্ছে, সংস্থাটি বাইসাইকেলের পর খুব শিগগির হিরোর মোটর সাইকেলের চীনা যন্ত্রাংশও বাতিল করতে যাচ্ছে।

এক্ষেতেও আবার জাপানের দিকে ঝুঁকতে পারে হিরো। এর আগে সরকারিভাবে ভারতে টিকটক, ভিগোসহ ৫৯টি চীনা অ্যাপস বাতিল করা হয়েছিল।

সম্প্রতি সরকারিভাবে বাতিল করা হয়েছে কয়েকটি বড় মাপের চীনা টেন্ডারও। তবে বেসরকারিভাবে হিরোই প্রথম এই পদক্ষেপ নিয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চীনের সঙ্গে ৯০০ কোটি রুপির ব্যবসা বাতিল হিরোর

আপডেট সময় ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০