ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাগরে সামরিক মহড়া; মার্কিন সমালোচনাকে পাত্তাই দিল না চীন

চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্কঃ  দক্ষিণ চীন সাগরে চীন যে সামরিক মহড়া চালিয়েছে তার সমালোচনা করেছে আমেরিকা তবে সে সমালোচনাকে একেবারেই পাত্তা দেয় নি বেইজিং।

চীন বলছে, দেশের সার্বভৌম সীমানার মধ্যেই তারা সামরিক মহড়া চালিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ঝাও লিজিয়ান রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এর আগে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন দক্ষিণ চীন সাগরে চীনের এই সামরিক মহড়ার কারণে উদ্বেগ প্রকাশ করে।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমায় চীনের সামরিক মহড়া চালানো উস্কানিমূলক তৎপরতা।

এ এলাকায় উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা রক্ষার জন্য যে প্রচেষ্টা চলছে চীনের এই পদক্ষেপ তার জন্য হিতে বিপরীত হবে।

এ প্রসঙ্গে ঝাউ লিজিয়ান বলেন, এ অঞ্চলের বাইরের অনেক দেশ বহুদূর পথ পাড়ি দিয়ে দক্ষিণ চীন সাগরে এসে সামরিক মহড়া চালায় এবং তাদের কর্মকাণ্ডই অঞ্চলিক অস্থিতিশীলতার মূল কারণ।

চীনা মুখপাত্র তার ব্রিফিংয়ে কোনো দেশের নাম উল্লেখ করেন নি তবে আমেরিকাকে লক্ষ্য করেই তিনি এ বক্তব্য দিয়েছেন -এটি পরিষ্কার।

গত ১ জুলাই থেকে চীন দক্ষিণ চীন সাগরের সিসা দ্বীপপুঞ্জের কাছে পাঁচদিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে। ভিয়েতনাম এবং চীন দুদেশই এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে থাকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাগরে সামরিক মহড়া; মার্কিন সমালোচনাকে পাত্তাই দিল না চীন

আপডেট সময় ০৭:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০