ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কানাডায় মসজিদে হামলা ঠেকিয়ে দেয়া ৫ জনকে পুরস্কৃত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ  কানাডার কুইবেকে একটি মসজিদে ২০১৭ সালে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী বন্দুক নিয়ে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ান।

কানাডার জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বীরত্বের জন্য তাকে এ বছর মরনোত্তর পদকে ভূষিত করেছেন। খবর আরব নিউজের।

ওই হামলার আজেদিন সুফিয়ানের সঙ্গে সন্ত্রাসীকে প্রতিহত করতে যাওয়া অন্য ৪ মুসল্লিকেও সাহসিকতার এ পুরস্কারে ভূষিত করা হয়।

২০১৭ সালের ২৯ জানুয়ারি কুইবেক সিটি মসজিদে নামাজ পড়ার সময় অতর্কিতে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এ সময় নিজের বুক পেতে সন্ত্রাসীকে প্রতিহত করেন আজেদিন সুফিয়ান। তার সঙ্গে এগিয়ে আসেন আরও চার মুসল্লি।

তারাও গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে।

এ সময় ওই সন্ত্রাসীকে জাপটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তাদের ওই সাহসিকতার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কানাডায় মসজিদে হামলা ঠেকিয়ে দেয়া ৫ জনকে পুরস্কৃত

আপডেট সময় ১২:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০