ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাহারার অবস্থা অপরিবর্তিত, থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন

রাজনীতি ডেস্কঃ  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার (০১ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান  এ তথ্য জানান।

তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। সাহারা খাতুন গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷

মজিবর রহমান জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেছে। তারা পাঠাতে বলেছেন।

বিষয়টি প্রধানমন্ত্রীকে আজই জানানো হবে। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে বৃহস্পতিবার বা শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হতে পারে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে কথা বলতে পারছেন।

এর আগেও তিনি কিছু দিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিলো।

গত বুধবার (২৪ জুন) মেডিকেল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেওয়া যেতে পারে।

এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অনতি হয়। এর পর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়।

গত ২ জুন  জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাহারার অবস্থা অপরিবর্তিত, থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে

আপডেট সময় ০৭:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০