ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মোদির ক্ষমতা নিয়ে কংগ্রেস নেতার প্রশ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি (ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্কঃ  সাহস থাকলে সরাসরি চীনের নাম করে হুমকি দিন। ফাঁকা আওয়াজ দেবেন না। লাদাখ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বিরুদ্ধে এভাবেই সুর চড়াল কংগ্রেস।

মোদিকে কটাক্ষ করে বলেছেন,‘মন কী বাত’ (মনের কথা) ছেড়ে ‘লাদাখ কী বাত’ বলুন। ভিক্ষা না চেয়ে চীনকে তাড়িয়ে জমি ফেরত নিন।’

গতকাল রবিবার কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা বলেন, ‘নরেন্দ্র মোদিজি, অন্তত একবারের জন্য ‘মন কী বাত (মনের কথা) অনুষ্ঠানের বদলে আপনি ‘লাদাখ কী বাত’(লাদাখের কথা) করুন।

চীন ভারতের মাটিতে অনুপ্রবেশ করার পরে জায়গা দখল করলেও আপনার কোনও বক্তব্যে তাদের নাম করলেন না কেন? এই পরিস্থিতির মধ্যেও কেন চীন সম্পর্কে চুপ রয়েছেন আপনি?’

এর আগে রোববার রেডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানে চীনের নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘লাদাখে যারা চোখ তুলে-

তাকিয়েছিল, তাঁরা কঠোর জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, তেমনি চোখে চোখ রেখে যোগ্য জবাব দিতে জানে।’

এদিকে, কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক মনু সিংভি এমপি প্রধানমন্ত্রী কেয়ার্স ফাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, ‘চীনের বিভিন্ন কোম্পানির-

থেকে ৯ হাজার ৬৭৮ কোটি টাকা পেয়েছে পিএম কেয়ার্স তহবিল। একদিকে চীন ভারতের ভূখণ্ড দখল করছে, আর অন্যদিকে চীনা কোম্পানির থেকেই অনুদান নেওয়া হচ্ছে কেন?’

অন্যদিকে, আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের জিজ্ঞাসা, যদি চীনের নাম মুখে আনতেই বাধে, তাহলে ‘যোগ্য জবাব’-

দেওয়ার দাবির বিশ্বাসযোগ্যতা কতখানি? রেডিওতে ‘মনের কথা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে চীনের নাম না শুনে তাঁরা কিছুটা অবাকই হয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মোদির ক্ষমতা নিয়ে কংগ্রেস নেতার প্রশ্ন

আপডেট সময় ০৫:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০