ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের হয়ে এবার চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ  পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের উস্কানিমূলক কাজকর্ম মোটেই বরদাস্ত করবে না, এমনটাই বললেন মার্কিন কংগ্রেসের সদস্য টেড ইয়োহো।

তার ভাষায়, শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি ভেঙে প্রতিবেশী দেশের ওপর আস্ফালন কিছুতেই বরদাস্ত করা হবে না। টেড বলেন, গোটা বিশ্বই এবার চীনকে বলছে, যথেষ্ট হয়েছে আর আগ্রাসন বরদাস্ত করা হবে না।

টেডের অভিযোগ, করোনা মহামারির পরিস্থিতিতে বেসামাল হয়ে পড়েছে গোটা পৃথিবী। এই পরিস্থিতিকেই ব্যবহার করতে চেয়েছে চীন।

তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের কমিউনিস্ট পার্টি সামরিক আগ্রাসন চালানোর জন্য কোভিড পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।

টুইট বার্তায় তিনি লিখেছেন, শান্তিপূর্ণ দেশগুলোকে ভয় দেখানোর জন্য এই পূর্বপরিকল্পিত আগ্রাসন কখনও বরদাস্ত করবে না যুক্তরাষ্ট্র।

এর আগে হাউজ অব রিপ্রেসেনটেটিভের সদস্য ড. অ্যামি বেরাও গলওয়ান উপত্যকায় চীনা সামরিক আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান টুইটারে লিখেছিলেন, ভারতীয় সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে তিনি উদ্বিগ্ন।

তিনি আরও লেখেন, আমি চাই শক্তি প্রদর্শনের পথে না গিয়ে কূটনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে উত্তেজনা প্রশমনের পথ অনুসরণ করুক চীন।

সূত্র : নিউজ এইটটিন

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের হয়ে এবার চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০