ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিরাইয়ে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা ডুবে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে কালনী নদীতে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষিণভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন মধ্য বয়সী (৫৫) ও এক জন শিশু রয়েছে (১২)। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারে সদস্য।

জানা যায়, সকাল ১০টার দিকে দিরাই থেকে উজান ধল গ্রামে যাচ্ছিল নৌকাটি। ১১টার দিকে ঝড়র কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ১৬ জন যাত্রীর মধ্যে অন্যরা  সাঁতরে পাড়ে উঠতে পারলেও ওই ‍দুজন ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নৌকার অন্য যাত্রীরাও মৃত দুজনের পরিচয় জানাতে পারেননি। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। আর কেউ নিখোঁজ রয়েছে কি না তা দেখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিরাইয়ে যাত্রীবাহী নৌকা ডুবে দুই জন নিহত

আপডেট সময় ০১:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০