ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতসহ এশিয়ায় চীনের হুমকি ঠেকাতে সেনা মোতায়েন পর্যালোচনাধীন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতসহ এশিয়ার অন্য অনেক দেশের প্রতি চীনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক সেনা মোতায়েনের ব্যাপারে যুক্তরাষ্ট্র নতুন করে পর্যালোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, বৃহস্পতিবার-

(২৫ জুন) অনলাইনে জার্মান মার্শাল ফান্ড আয়োজিত ব্রাসেলস ফোরাম-২০২০ এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মাইক পম্পেও।

পম্পেও জানান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি চীনের হুমকি বেড়ে চলেছে।

এ পরিস্থিতিতে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’কে (পিএলএ) যথাযথভাবে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র নিজের বৈশ্বিক সেনা ও সামরিক স্থাপনা মোতায়েনের ব্যাপারে নতুন করে পর্যালোচনা করছে।

‘আমরা এটা নিশ্চিত করতে চাই যে, পিএলএ-কে ঠেকাতে আমরা যথাযথ অবস্থান নিয়েছি। এটিকে আমরা বর্তমান সময়ের একটি চ্যালেঞ্জ আকারে দেখছি। আমরা নিশ্চিত করতে চাই যে, এ ব্যাপারে যথাস্থানে যা কিছু দরকারি তা আমাদের আছে।’

নতুন করে বৈশ্বিক সেনা মোতায়েনের ব্যাপারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হচ্ছে বলে জানান পম্পেও।

শিগগিরই যুক্তরাষ্ট্র জার্মানিতে মোতায়েন মার্কিন সেনা ৫২ হাজার থেকে কমিয়ে ২৫ হাজারে নিতে চলেছে বলে জানান তিনি। ফলে নতুন করে অন্য অঞ্চলে সেনা মোতায়েন করার ব্যাপারে ভাবছে যুক্তরাষ্ট্র।

পম্পেও বলেন, কিছু জায়গায় আমেরিকান স্থাপনা কমিয়ে ফেলা হবে। আবার কিছু জায়গায় বাড়বে, যেমন- এশিয়ায় চীনের কম্যুনিস্ট পার্টির হুমকির কথা বললাম।

তারা এখন ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন সাগর, ফিলিপাইন, এসব অঞ্চলে হুমকি বাড়াচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতসহ এশিয়ায় চীনের হুমকি ঠেকাতে সেনা মোতায়েন পর্যালোচনাধীন

আপডেট সময় ০৪:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০