ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাশিয়ায় চীন-ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক বাতিল, বাড়ল উত্তেজনা

চীন ভারতের সংঘাত

আন্তর্জাতিক ডেস্কঃ  রাশিয়ায় চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার সম্ভাব্য বৈঠকটি আর হচ্ছে না। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ওই বৈঠকের খবর এসেছিল।

তবে বুধবার (২৪ জুন) সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের খবর নাকচ করে দিয়েছে নয়া দিল্লি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, মস্কোয় চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর আলাদাভাবে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।

জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক না হলেও বুধবার দুই দেশের জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে একটি ভার্চুয়াল বৈঠক হতে পারে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মস্কো রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীনা প্রতিরক্ষামন্ত্রীরও এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ভারতের প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, এই ধরনের বৈঠক হলে তার একটা রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা থাকে।

লাদাখের পরিস্থিতি এখনও যথেষ্ট টালমাটাল। এই অবস্থায় বৈঠক করতে হলে নির্দিষ্ট আলোচ্য সূচি নিয়ে করতে হয়।

তিনি আরও বলেন, আলোচনা সফল করার জন্য একটা কূটনৈতিক প্রস্তুতি থাকে। সেসব ছাড়াই বৈঠকে গেলে আরেকটা নিষ্ফলা আলোচনার ঝুঁকি নিতে হয়। এই পরিস্থিতিতে সেটা কেন নেবেন রাজনাথ?

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাশিয়ায় চীন-ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক বাতিল, বাড়ল উত্তেজনা

আপডেট সময় ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০