ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সৌদিতে হুথিদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ  সৌদি আরবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটির মুখপত্র আল মাসিরাহ টেলিভিশনে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) সকালে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত তথ্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

বিশ্লেষকদের মতে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক-

শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে। চলতি বছরের শুরুতে ইয়েমেনের উত্তরাঞ্চলের আল জাওয়াফ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবারের হামলা প্রসঙ্গে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি দেশটির রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন, ইচ্ছাকৃত বৈরী অভিযানে-

রিয়াদকে লক্ষ্য করে সানা থেকে সন্ত্রাসী হুথি যোদ্ধাদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে জোট বাহিনী।

বিদ্রোহীদের দাবি, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, বাদশাহ সালমান বিমান ঘাঁটি এবং রিয়াদের একটি গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তাছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান এবং জিজান অঞ্চলের আরও কয়েকটি সামরিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহাই সারেই এক বিবৃতিতে বলেছেন, হামলা চালাতে তারা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকে তেল সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের দখল নিতে অভিযান জোরালো করার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সৌদিতে হুথিদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০