ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হজ হবে ছোট পরিসরে ঘোষণা সৌদির

সিমিত আকারে হজের ঘোষনা দিয়ে সৌদি আরব

আন্তর্জাতিক ডেক্স: মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু এমন মানুষরাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।

সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হচ্ছে, ‌‌‌‘এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুুযোগ পাবেন।’

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হচ্ছে, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনো কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশালসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশটির দৈনিক আরব নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, এবারের হজ স্বাভাবিকভাবে আয়োজন করতে না পারায় সৌদি আরবের রাজস্ব আয়ে বিশাল ভাটা পড়বে। এছাড়া ২০১৫ সালে পদদলিত হয়ে দুই সহস্রাধিক হাজির মৃত্যু ছাড়াও গত কয়েক বছরে কয়েকটি দুর্ঘটনার ফলে হজ আয়োজন নিয়ে সৌদি কর্তৃপক্ষের বিরেদ্ধে নানা অভিযোগও আছে।

অবশ্য চলতি মাসের শুরুতে বিশ্বের সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ার প্রথম দেশ হিসেবে এবারের হজে নিজেদের নাগরিকদের অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এরপরই মালয়েশিয়া, সেনেগাল এবং সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকেও একই ঘোষণা আসে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হজ হবে ছোট পরিসরে ঘোষণা সৌদির

আপডেট সময় ০৯:০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০